বাড়ির কাছের মরাগাঙে
ভাসিয়ে কলার ভেলা,
এপার ওপার করে করে
কাটতো আমার বেলা।
রোজ সকালে শাপলা তুলে
গলার মালা হতো,
গামছা পরে সাঁতার কাটা
চলতো মনের মতো।
বৃষ্টি বাদল ঝাঁজালো রোদ
গরম কি বা জাড়ে-
বড়শি ফেলে মাছ ধরেছি
বসে গাঙের পাড়ে।
সেই মরাগাঙ বারেবারে
আজও আমায় ডাকে,
রই যেখানে যতো দূরেই
স্মরণ করি তাকে।
০৬.০২.২০১৩ খ্রি.
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন