সোমবার, ১০ আগস্ট, ২০১৫

কৃষ্ণপুর এই গ্রামের নাম

বাড়ির পাশে সবুজ মাঠ
একটু দূরে খেয়া ঘাট
আর দুটো পা যেই বাড়াবো
নামকরা এক পশুহাট।

মাঠে মাঠে ফসল হয়
ধীরে ধীরে নদী বয়
হাটে চলে বেচাকেনা
লাগে কী যে মধুময়।

গাছে গাছে কাঁঠাল-আম
তালা পেয়ারা আতা জাম
আগান বাগান গাছে ভরা
কৃষ্ণপুর এই গ্রামের নাম।
০৬.০২.২০১৩ খ্রি.
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন