শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

যার যেরকম খুশি

আমরা যাকে বিড়াল বলি
তাকেই বলি ম্যাঁও-
এই প্রাণীর কত যে নাম
এবার জেনে ন্যাও।

মেলা মানুষ বিলি ডাকে
অনেকে কয় বিল্লি-
এই নামে তার পরিচিতি
বাংলা থেকে দিল্লি।

মেকুর নামেও চেনা-জানা
কেউ বা বলে বিলাই-
হুঁলো হুঁলো ডাকে তাকে
অনেক অনেক জিলায়।

শিশু-কিশোর ওদের কাছে
এই বিড়ালই পুষি-
আজকে থেকে ডাকতে পারো
যার যেরকম খুশি।
১৬.০২.২০১৩ খ্রি.
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন