আইয়ুব শাহীর
গদি
উল্টিয়ে দিই
যদি
এই বাঙালি
মুক্তি পাবে
ফিরবে হাসি-খুশি
আমরা তাকে
দুষি
পালিয়ে যাবে
স্বৈর শাসক
ধরে নিজের
কান;
স্বাধীন হবে প্রিয় স্বদেশ
পূর্ব
পাকিস্তান।
আসলো দেশে
ফাগুন
মা-বোনেরাও জাগুন
শপথ পড়ে
হাতের মুঠোয়
নিতেই হবে
আগুন।
এগিয়ে যান
মুখে নিয়ে
আন্দোলনের
সুর;
আমরা দু ভাই
সঙ্গে আছি
আসাদ-মতিউর।
১৬.০২.২০১৩
খ্রি.
হাজিবাড়ি,
মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন