শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

দাদি মানে

কার মমতা মায়ের মতো লাগে

কার দরদে জান্নাতি সুখ জাগে

কে বলোতো মধুর আশিস ঢালে

আলতো করে চুমু মাখায় গালে।

 

মায়ের মতো কার দু হাতের ছোঁয়া

কে ঢেলে দেন আদর সোহাগ দোয়া

বুকে ছড়ান স্বপ্ন রাশি রাশি

দাদি মানে হাজার ফুলের হাসি।

১৩.০২.২০১৩ খ্রি.

হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন