রঙ্গ রগড় করে
করে
দিন কাটাতেন
দাদা,
সহজ-সরল
মানুষ ছিলেন
মনটা বেজায়
শাদা।
বিয়ে শাদির ঘটকালিতে
সে কী দারুণ টান,
আড্ডা আসর
মাতিয়ে দিতেন
বাজিয়ে
কলেরগান।
ঘাম ঝরিয়ে কৃষি
কাজে
শ্রম দিয়েছেন
মাঠে,
রসিক বলে
সবাই তাকে
চিনতো এ
তল্লাটে।
কাটা কাপড়
সিট কাপড়ের
ব্যবসা ছিলো
তার,
শেষ বয়সে এসে
হলেন
মুদি
দোকানদার।
কষ্ট
পেয়েও ছড়িয়ে দিতেন
হাসি খুশির
গোল্লা,
জেনে রাখো
আমার দাদার
নাম জিয়ারত
মোল্লা।
০৯.০২.২০১৩
খ্রি.
হাজিবাড়ি,
মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন