বায়ান্নতে জয়
করেছিস
বাংলা মায়ের
কথা,
একাত্তরে
আনলি জিতে
মহান
স্বাধীনতা।
বীর সাহসী দামাল
তোদের
তাড়া খেয়ে ওই,
স্বৈরশাসক
পালিয়ে গেল
যেই এলো
নব্বই।
আলবদরের গলায়
তোরা
পরিয়ে দিলি
ফাঁসি,
ষোলো কোটি
লোকের মুখে
ফুটলো মধুর
হাসি।
শরীর থেকে
মুছবে নারে
যুদ্ধ জয়ের
ঘাম,
লড়াই করেই
ইতিহাসে
লিখবি আবার
নাম।
০৭.০২.২০১৩
খ্রি.
হাজিবাড়ি,
মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন