ছাদের
ওপর হেঁটে হেঁটে
দেখালে
কেউ ফুল,
পরান
আমার ব্যাকুল হয়ে
বাধায়
হুলস্থূল।
কিংবা
যদি নদীর ঘাটে
সামান্য
কেউ হাসে,
উথাল
পাথাল আকুল এ মন
বন্যা
হয়ে ভাসে।
পিরিত
কাঙাল হয়ে আছি
বুকে
প্রেমের খিদে,
মানত
করে ছিন্নি দিলাম
কত
যে মসজিদে।
তাও
কপালে প্রেম জোটে না
সকলে
দেয় ঠ্যাক,
জীবন
ভরে পেলাম শুধু
শোড়ষীদের
ছ্যাঁক।
কেউ
আমাকে গাঁড়ল গবেট
নাদান
বলে ডাকে,
ভেবে
ভেবে রাতারাতি
চুল
দাড়ি গোঁফ পাকে।
এখন
আমি বিশ্ব প্রেমিক
ভালোবাসার
ফকির,
পাক্কা
হলাম ধাক্কা খেয়ে
রঙিলা
সব সখীর।
০৪
আগস্ট ২০০১
দৈনিক
মাথাভাঙ্গায় প্রকাশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন