জোনাকিরা ছন্দে প্রদীপ জ্বালায়
ধরতে গেলে পালায়।
এই নেভে এই জ্বলে;
আগান বাগান দেয় রাঙিয়ে
আলোক ঢলে ঢলে
আঁধার ঝোপে রোদের খেলা
লক্ষ জোনাক বসায় মেলা
ঝরায় আলোর ফুল;
ঘুম ছেড়ে তাই গভীর রাতে
ওদের সাথে
আজ খুকু মশগুল।
০৪ জুলাই ২০১৬
কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন