শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

দায় দেনা হোক শোধ

ঈদে আমার হয়নি আজও
নতুন জামা কেনা,
মা বলেছেন দোকান ঘরে
খাই করচের দেনা।

যখনই চাই তিনি বলেন
এই হবে এই হবে,
একই কথা ভাল্লাগে না
হবে আবার কবে?

মা হেসে কন বাছা আমার
করিস কেন ক্রোধ,
সামনে ঈদে কিনে দেবো
দায় দেনা হোক শোধ
০৪ জুলাই ২০১৬

কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন