শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

আমাদের দেশ

আদরিণী সোনামনি ছোট খুকি জুলি
সারাদিন আঁকিবুকি হাতে রঙতুলি
আঁকে নদী খাল বিল প্রজাপতি ফুল
পালতোলা ডিঙি নাও মাঝি মাস্তুল।

কৃষকের চাষবাস পাখি হাট-মাঠ
দিঘি নালা জলাশয় শাপলার ঘাট
আঁকে গ্রাম বধূ বউ ছইঘেরা গাড়ি
ফসলের হাতছানি মেঠো পথ বাড়ি।

আকাশের মেঘমালা বাতাসের ঢেউ
রামধনু, দোয়েলের কচিডানা এও
ছবিগুলো দেখে দেখে বুঝি শেষমেশ,
এ যে প্রিয় চেনাজানা আমাদের দেশ।

০২  জুন ২০১৪

হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন