শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

কুষ্টিয়াতে

কুষ্টিয়াতে শুয়ে আছেন
সাধক লালন সাঁই,
একতারাটায় সুর উঠিয়ে
তার কত গান গাই।

শোষিত আর বঞ্চিতদের
মাথায় বুলান হাত,
বিপ্লবী এক সাধন পুরুষ
কাঙাল হরিনাথ।

সারা বেলা সুর দিয়ে যান
শিল্পী লেখক কবি,
রাধা বিনোদ মাহমুদা
মীর গগন ও রবি।

লড়াই করার মন্ত্র শেখান
বাঘা যতীন রোজ,
বিখ্যাত সব আরও মানুষ
নেন আমাদের খোঁজ।

তাদের সাহস-শক্তি নিয়ে
পূরণ করি সাধ,
সঙ্গে আছে মা জননীর

দোয়া আশীর্বাদ।
০৪ জুলাই ২০১৬
কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন