সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

মোরগের ঘড়ি



ঘরের ভেতর বসে মোরগ
ভোরের সময় বাগ দিস,
কুক্কুরুকু বলে বলে
বেজায় জোরে হাঁক দিস
‘ভোর হয়েছে ভোর হয়েছে’
সবাইকে তুই ডাক দিস।

কেমন করে জানিস মোরগ
রাত হয়েছে ভোর,
ভেবে অবাক কোন ঘড়ি যে
মাথায় আছে তোর!
১৪ সেপ্টেম্বর ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন