রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

শরৎ বুড়ি



শরৎ বুড়ি মেঘের ঘুড়ি
আকাশ পানে উড়লো,
গন্ধভারে শিউলি মাতাল
বুনো বাতাস ফুঁড়লো।

শরৎকালে হাওড় খালে
বালিহাঁসের মেলা,
পাকা ধানের মাঠে মাঠে
পাখপাখালির খেলা।

নদীর পাড়ে কাশের ঝাড়ে
কত যে ফুল ফুটলো,
বিল বাঁওড়ের ধারে এসে
মাছরাঙারা জুটলো।

রঙতুলিতে শিল্পী আঁকে
এসব কিছুর ছবি,
শরৎরাণী কী অপরূপ
তা দেখে হই কবি।
১৩ সেপ্টেম্বর ২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন