বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

শরৎ ঋতু আসে



রাঙা রাঙা শালুক ফোটে
শাপলা হাসে বিলে,
নদীর চরে কাশফুলেরা
নাচে সবাই মিলে।

গন্ধ মাতাল শিউলি ঢালে
সুবাস রাশি রাশি,
ধান কাউনের আলে বসে
রাখাল বাজায় বাঁশি।

শাদা পেঁজা তুলোর মতো
মেঘ আকাশে ভাসে,
হালকা শীতল হাওয়ায় চড়ে
শরৎ ঋতু আসে।
২০.০৯.২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
# # # # # #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন