বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

বিবেক বোধের সময়



কঙ্কালসার মানুষ ওরা
হাড় গোনা যায় বুকের,
সারা জীবন ভাগ্যে কোনো
আসে না দিন সুখের।

হোটেল বাড়ি ঘুরে ঘুরেও
যায় না জ্বালা পেটের,
খোলে না কেউ মোটা তালা
কোঠা দালান গেটের।

অসুখ বিসুখ জ্বরে ভোগে
কান্না চোখে ওদের
আসবে কবে এসব বোঝার
সময় বিবেক বোধের!
২০ সেপ্টেম্বর ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
# # # # # #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন