বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

হবো দেশের রাজা



ময়ূরপঙ্খী নাও ভাসিয়ে
মাস্তুলে পাল বেঁধে,
কঙ্কাবতীর কাছে যাবো
আমায় যেতে দে দে।

জানিসনে মা মন ছুটেছে
অচিনপুরের দেশে,
সেখান থেকে হাতছানি দেয়
কে এক রাণীর বেশে।

রাণীর কাছে গিয়ে আমি
হবো দেশের রাজা,
রাগিসনে মা গুছিয়ে দে
লাগবে আমার যা যা।
২০ সেপ্টেম্বর ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
# # # # # #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন