বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

এক রোখা



সুবোলপুরের কামলা খাটা
হারেজ আলীর খোকা,
বেশ নিরীহ সরল সোজা
তাই লোকে দেয় ধোঁকা।

অকারণে কেউ কেউ খুব
মাথায় মারে টোকা,
বাদ প্রতিবাদ করে না তাই
সবাই ভাবে বোকা।

অনেকে তার মুখের ওপর
ঝোলায় ফলের ঝোকা,
ক্ষেপে শেষ ঘুরে দাঁড়ায়
এখন সে এক রোখা।
২৬ ডিসেম্বর ২০১২
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন