গুনগুনিয়ে গায় মশারা
ভুনভুনিয়ে গায়,
দিনের বেলায় যেমন তেমন
বাড় বাড়ে সন্ধ্যায়।
জানে ওরা প্যান প্যানানি
ভ্যানভ্যানানি গান,
আলতো করে গায়ে বসে
রক্ত করে পান।
লেংড়– মশা বেংড়– মশা
ডেঙ্গু মশার দল,
কানের কাছে বিরক্তিকর
লাগায় কোলাহল।
ওদের কামড় হুঁলের বিষে
লেজে গোবর দশা,
ছিল্লিছাড়া করলো আমায়
ছন্নছাড়া মশা।
০৭ সেপ্টেম্বর ২০১৬
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন