রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

শাসন শোষণ


আমরা খালি সেলাম ঠুকি
সাহেব মিয়া বাবুকে,
সেই বাবুরাই শাসন করেন
তুলে দিয়ে পা বুকে।

ব্রিটিশ ও পাক করলো শোষণ
লাঠি এবং চাবুকে,
আজও আছে সেই নিপীড়ন
নির্যাতনের ঘা বুকে।

খামোশ খামোশ আর নেড়ো না
দেশের কোনো কাবুকে,
ক্ষেপলে আসন উল্টে দেবো
শক্তি আছে গা বুকে।
১৯ মার্চ ২০০৩ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন