রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

কব্বর



তাকে দেখে মনে হয়
হাবাগোবা বব্বর,
কিন্তু সে তলে তলে
ভয়ানক জব্বর।

তার ভয়ে কেঁপে মরে
সব বধূ সব বর
লুটপাট করে খেয়ে
গায়ে জমে চব্বর,

একদিন হয়ে পড়ে
মিডিয়ার খব্বর,
রাতে ফাঁসি সকালেই
দেয়া হলো কব্বর।
১৮ জুন ২০১৬
কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন