রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

শরতের দিনগুলো



দানা দানা হাসি জমে
শেফালির বুকে,
চুপি চুপি মৃদু হাওয়া
চলে উৎসুকে।

সুরে সুরে বয়ে যায়
নদী কূল কূল,
দুই ধারে মাথা নাড়ে
শাদা কাশফুল।

আকাশের ছাদে ফোটে
তারাদের খই,
গাছে গাছে নানা পাখি
করে হইচই

পেঁজা পেঁজা মেঘ ভাসে
নীলিমার দেশে,
শরতের দিনগুলো
কড়া নাড়ে এসে।
১২ অক্টোবর ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন