আমরা থাকি কুঁড়ে ঘরে
ভুগি জ্বরে
খাই অথবা
খাইনে;
সারা বছর পকেট ফাঁকা
একটি টাকা
ওষুধ কেনার
পাইনে-
তবু হাসি মলিন মুখে
কষ্ট বুকে
বিদ্যালয়ে
যাইনে,
কই অধিকার, তা কার কাছে
হয়তো আছে
কাগজ কলম
আইনে!
২৫ আগস্ট ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন