কাকতাড়ুয়ার মাথায় বসে
ভুতুম পেঁচা ডাকে,
মা গিয়েছে নদীর ঘাটে
কলস নিয়ে কাঁখে।
কা কা রবে মাতম করে
একটা বুড়ো কাকে-
গরুর শিঙে বসে বসে
এক নাগাড়ে ডাকে।
কাল দুপুরে মুন্নি সোনা
পড়া লেখার ফাঁকে,
তুলির সাথে রঙ মিশিয়ে
এই ছবিটা আঁকে।
২৬ আগস্ট ২০১৬
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন