রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

রামপাল চু্ক্তি



রামপাল চুক্তি
তাতে নেই যুক্তি
সুর বাজে ধ্বংসের
এটা তারই অংশের
শুরু;
আমাদের মনটার
সুন্দরবনটার
বুক দুরু দুরু!

হায় হায় সে কী ফের
হবে পশু-পাখিদের
নিদারুণ পরিণতি
স্বকরুণ হাল;
বিপন্ন জীবনের
দাম আছে কি বনের
স্বার্থের মোহে লোক
ছোটে আজ-কাল!
২১ আগস্ট ২০১৬
কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন