হাজার রকম স্বপ্ন
দেখি
মাটির ঘরে শুয়ে,
মনের যত কষ্ট-ব্যথা
বৃষ্টিরা দেয় ধুয়ে।
আশা জাগায় ক্ষেতের
জমি
স্বপ্ন জাগায় বন,
গাছগাছালি পাখপাখালি
জমায় আলাপন।
উৎসাহ দেয় নদী নালা
ফসল ফুলও তাই
ওদের সাহস বুকে
নিয়ে
বড় হতে চাই।
২০ জুন ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন