শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

রেলগাড়ি রাতদিন



রেলগাড়ি ছুটে চলে
পাড়া গ্রাম ছাড়িয়ে
মাঝে মাঝে দম নেয়
চেনা পথে দাঁড়িয়ে।

রেলগাড়ি যায় বেগে ঝিকঝিক
দিয়ে দিয়ে হুইসেল পিকপিক
যাত্রীরা জানালায়-
থাকে মুখ বাড়িয়ে।

রেলগাড়ি যায় বহু দূর দূর
হাওয়া তুলে ধুমো ছাড়ে ভুরভুর
গার্ড বাবু বাঁশি দেয়-
পতাকাটা নাড়িয়ে।

রেলগাড়ি রাতদিন আহা রে
ছুটে চলে নানা রঙ বাহারে
যায় নাকো ধরা তাকে
কোনো মতে তাড়িয়ে।
১১ জুলাই ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন