মুড়ি বাদাম যাচ্ছে কোথায়
খাচ্ছে বোধ হয় টিকটিকি,
দিদু ভাবেন জুস চকলেট
ছুঁচোরা খায় ঠিকঠিকই।
দিদুর মগজ ঘোরে দিদুর;
কুলের আচার আমের আচার
এও খেয়ে যায় ইঁদুর!
ঠাণ্ডা মাথায় ভাবেন তিনি
পুষতে হবে হুঁলো,
নইলে কিছু থাকলো না আর
ঘরের খাবার গুলো।
হুঁলো পুষেও কাজ হলো না
ব্যাপারখানা কী?
নাতি হেসে বললো ওসব
আমিই তো খাচ্ছি।
০৪ এপ্রিল ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন