দামুড়হুদার আবুল থাকেন
ঘুমের ভেতর তাকাইয়া,
বিড়বিড়িয়ে কী যে বলেন
গোল্লা দু’ চোখ পাকাইয়া।
রোডের ওপর মস্ত বড়
হাতির ছবি আঁকাইয়া,
সাত সকালে অট্ট হাসেন
র্যাব-পুলিশের ঘা খাইয়া।
তার কাছে কুছ নেই পরোয়া
চলেন দু’হাত ঝাঁকাইয়া,
ফাটাফাটি বক্তৃতা দেন
চিল্লিয়ে মুখ বাঁকাইয়া।
রোজ দুপুরে ভাতের সাথে
খান চানাচুর মাখাইয়া,
মামার বাড়ি পল্টনে তাই
বলেন আমি ঢাকাইয়া।
০১ জুলাই ২০১৩
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন