গঙ্গা ফড়িং ধরতে গিয়ে
সেদিন পুবের মাঠে
হটি হটি করে আমার
সারাটা দিন কাটে।
ধরতে গেলেই এক লাফে সে
ছোটে অনেক দূর,
হই পেরেশান কী নাজেহাল
ওর পেছনে ঘুরে।
হেঁটে হেঁটে মুখ শুকালো
পেটটা খিদেয় মরা
কাহিল দশা আমার তবু
দেয় না ফড়িং ধরা।
০৫ সেপ্টেম্বর ২০১৬
কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন