বাড়ির পাশের একটি নদী তিরতিরিয়ে
বয়
সে জানে না কখন যে তার সকাল বিকেল
হয়
পাটনি ঘাটে চালায় নাও
পাল তুলে যায় পানসিটাও
ঢেউ দুলুনি হাওয়া নাচে ছন্দে মধুময়।
তীরে বসে ছায়া ঢালে একটা বুড়ো
বট
দেয় মানিয়ে ঘাটের চাতাল মায়বতী
তট
কূলে কূলে পাখির ঝাঁক
শুনি ডাহুক বকের ডাক
মাছ ধরে সব জেলে কাটায় অভাব ও
সঙ্কট।
নদী সবার দু’চোখ জুড়ায় শীতল করে
বুক
ওর কাছে যাই ফিরে ফিরে পাই আহ্লাদ
সুখ
আহা মধুর ফটিক জল
জোগায় সাহস শক্তি বল
নদী আমার মন জমিনের রূপসী মুল্লুক।
১৫ সেপ্টেম্বর ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন