মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

বুবুর বিয়ে পাশের গাঁয়



বুবুর বিয়ে পাশের গাঁয়
আলতা দিলো রাঙা পায়
রুমাল মুখে পালকি চড়ে
আসবে নতুন দুলাভাই।

গলায় বুবুর সোনার হার
তবু কেন মনটা ভার
বাপের বাড়ি ছেড়ে যেতে
মুখটা মলিন হয় না কার?
২২ আগস্ট ২০১৪
হাজিবাড়ি, মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা।
# # # # # # #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন