শুক্রবার, ৬ মে, ২০১১

মা-বাবা

চাঁদ ডুবে যায় রাত কেটে যায় আসে সকাল বেলা
আম্মু আমায় কোলে নিয়ে আদর করে মেলা
হাসিমুখে বাবা ছোটে মাঠে নিজের কাজে
রোজ বিকেলে বাবা এসে আমার খোকা সাজে। 

লক্ষ্মী মায়ের চোখ এড়িয়ে যদি কোথাও যাই
মা হয়ে যায় দিশেহারা চোখ ভাসে কান্নায়
পথের ধুলো মাথায় নিয়ে যখন ফিরে আসি
মায়ের মুখে ফুটে ওঠে চাঁদের মতো হাসি

বুকে নিয়ে চুমু খেয়ে করেন কতো দোয়া
মা ছাড়া নেই কারোর হাতে এমন মধুর ছোঁয়া
বাবা আমায় কোলে তুলে বলে আমার জান
মা ও বাবা খোদা তা'লার সেরা অবদান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন