শনিবার, ৭ মে, ২০১১

শিল্পী মশা

এক বেটা গায় পল্লিগীতি
এক বেটা গায় জারি,
এক বেটা গায় ভাটিয়ালি
ধুয়ো বাউল সারি

এক বেটা গায় লালনগীতি
হাসন রাজার গান,
আরেক বেটা কণ্ঠে তোলে
রাগলহরীর তান

অন্য বেটা ভাওয়াইয়া গায়
ভৈরবি কেউ আর,
অন্যরা সব গীত গজলে
নামকরা পোদ্দার

ওরা কারা জানিস নাকি
চিন্তা করে বল,
বুঝলিনেরে ওরা হলো
শিল্পী মশার দল
১৪/৩/৯৮ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন