শনিবার, ৭ মে, ২০১১

পাচারকারী লোকটা

লোকটা থাকেন ইন্ডিয়াতে
পাচার করেন কোকেন,
সঙ্গে রাখেন বিএসএফের
দুনম্বরি টোকেন

এ নিয়ে কেউ বললে কিছু
কিল শাসিয়ে রোখেন,
সাতসকালে নস্যি নিয়ে
নাকের কাছে শোঁকেন

রোজ দুপুরে হেরোইনের 
লম্বা চুরুট ফোঁকেন,
নেশার ঘোরে বল হারিয়ে
এদিক ওদিক ঝোঁকেন

যখন তখন বাংলাদেশে
বুক ফুলিয়ে ঢোকেন,
পড়লে ধরা বিডিআরের
পায়ে মাথা ঠোকেন
২৬/০২/৯৮ খ্রি.
মুন্সিগঞ্জ পশুহাট, আজমতের দোকান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন