শনিবার, ৭ মে, ২০১১

ওরা

ওরা খাটে
মাঠে-ঘাটে
বাজার হাটে
খিদেই কাটে
সারাটা দিন
রাত;
অন্ধকারে
লোকে মারে
বারে বারে
দ্বারে দ্বারে
খায় গালি
বজ্জাত,
জীবন ভরে
এমনি করে
যাবে ঝরে
পথে মরে
নেই কি ওদের
হাত?
১১/৩/৯৮ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন