দিনে দিনে শহর জুড়ে
যাচ্ছে বেড়ে মশক,
মিটিং সিটিং খরচাপাতি
দেখছি কয়েক দশক।
যায় না মশক, নাস্তানাবুদ
সকল সিটি মেয়র,
নানান রহম দোষ অপরাধ
চাপায় ঘাড়ে এ ওর।
এই সুযোগে হুলে মশক
ফায়দা করে হাসিল,
ঠাঁই করে নেয় অট্টালিকায়
টপকে বাধার পাঁচিল।
বেকুব মশক জ্বালায় খালি
মানে না জাত-কুল,
তোমার ঘরে আমার ঘরে
মশার হুলস্থূল।
২৫.০১.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন