গেছো ভূতের পোলা
খায় সকালে ছোলা
আগানবাগান ঘুরে বেড়ায়
কান্ধে নিয়ে ঝোলা।
পেটখানা তার ফোলা
মনটা বেজায় ভোলা
সন্ধে বেলা মাতম করে
পুকুর করে ঘোলা।
গেছো ভূতের পোলা
ভাত খায় তিন গোলা
এরপরে খায় হাজার বোতল
আরসি-কোকাকোলা।
১৪.৭.০৫ খ্রি. হাসপাতাল কোয়ার্টার, মেহেরপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন