কাল রাত্রে হয়নি কথা
চার্জ ছিলো না ফোনটায়,
ঘুম আসেনি চোখের পাতায়
খারাপ ছিলো মনটাই।
পার্কে এসো দেখা হবে
গলায় পোরো লাল টাই,
আমি না হয় শাদামাটা
নীল শাড়িটা পাল্টাই।
পাঞ্জাবিটা পরে এসো
পরবো আমি হলুদ শাড়ি,
রেডি থেকো আজ বিকেলে
দুজন যাবো কাজিবাড়ি।
১৭.৬.০৫ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন