মঙ্গলবার, ১০ মে, ২০১১

চ্যানেল আই


দেশ বিদেশের খবর আসে
ইরাক ভরা লাশে লাশে
খবরদারি করতে কোথায়
বুশ বাবাজি যায়,
সবই দেখায় স্যাটেলাইট
আমার চ্যানেল আই

লাদেন গুটি চালেন বসে
টুইনটাওয়ার পড়ে ধসে
কেমন করে ক্লিনটনের
স্বপ্ন হলো ছাই,
সবই দেখায় স্যাটেলাইট
আমার চ্যানেল আই

কার দালানে চোরাই বালি
কার পোশাকে জোড়াতালি
কার পকেটে কালো টাকা
রাতের ঘোরে যায়,
সবই দেখায় স্যাটেলাইট
আমার চ্যানেলআই

ভণ্ড বেকুব গুণ্ডা স্বামী
দুর্নীতি আর ঘুষ সেলামি
শুভঙ্করের ফাঁকি দিয়ে
কে কীভাবে খায়,
সবই দেখায় স্যাটেলাইট
আমার চ্যানেলআই

নাচ-সিনেমা গানে গানে
চোখের তারায় স্বপ্ন আনে
হাসির খোরাক হাজার রকম
বড্ড মজা পাই,
সবই দেখায় স্যাটেলাইট
আমার চ্যানেলআই

কোথায় মানুষ খিদেয় মরে
কার মালামাল বন্দি ঘরে
কোন্ হারামি টাকার কুমির
পরের জিনিস খায়,
সবই দেখায় স্যাটেলাইট
আমার চ্যানেল আই
০১.১০.০৪ খ্রি. চুয়াডাঙ্গাচ্যানেলআইর জন্মদিন উপলক্ষে লেখা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন