সোমবার, ৩০ মে, ২০১১

যমজ দুটো বোন

নীলা শীলা দুই দুটো বোন
একই রকম মুখ,
ওদের হাসি দেয় জুড়িয়ে
বাবা-মায়ের বুক

নীলা হাসে খিলখিলিয়ে
শীলা হাসে হো হো,
ওদের ওপর আর সকলের
আছে আশিস-মোহ

ওদের নিয়ে ভাইয়া-আপুর
জুড়ায় হৃদয়কোণ,
নীলা-শীলা লক্ষ্মী ভারি
যমজ দুটো বোন
১৯৯১ খ্রি. পারদুর্গাপু, আলমডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন