মঙ্গলবার, ২৪ মে, ২০১১

শ্বশুর ও বাবা

যখন আমার শ্বশুর আসে
খুশিতে বউ বেজায় হাসে
শতেক জিনিস কিনতে বলে
হাতে ধরায় তিনটে থলে
ফর্দ দেখে কম্ম কাবার
বাজার করেই পকেট সাবাড়
গিন্নি অনেক রান্না করে
শ্বশুরকে দেয় উদর ভরে
মুরগি ইলিশ খাসির ঝোলে
খেয়ে শ্বশুর ঢেঁকুর তোলে।

যেদিন আমার বাবা আসে
বউ যেন কোন্ দুঃখে ভাসে
মুখ হয়ে যায় কালো হাঁড়ি
আঁধার নামে সারা বাড়ি।
বলি, বাজার লাগবে নাকি?
শুনেই মারে খুব গরম ঝাঁকি
কয় সে বাজার হেঁশেল ভরা
লাগবে না আজ বাজার করা
খেতে গিয়ে দেখছি রাতে;

বেগুনঘোটা বাবার পাতে।
০৬.৯.০৭ খ্রি. বনানীবাড়ি, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন