আমরা হলাম গরিব মানুষ
খাই রুটি শাকঘোটা,
লজ্জা ভুলে ধার-দেনা চাই
তাও লোকে দেয় খোটা।
বৃষ্টি রোদে ভিজে পুড়ে
শরীর করি তামা,
বছর ঘুরেও গায় জোটে না
একটা নতুন জামা।
পরের ক্ষেতে কামলা খাটি
সারাটা দিন মাঠে,
কাজে কামে ব্যস্ত থাকি
যাইনে বাজার হাটে।
আমরা থাকি বেড়ার ঘরে
জীবন নিয়ে হাতে,
সারা জনম লড়াই করি
ঝঞ্ঝা ঝড়ের সাথে।
পাড়ার লোকের সঙ্গে সবাই
মিলেমিশে থাকি,
সরল জীবনযাপন করি
দিইনে কারো ফাঁকি।
০৭.৯.০৭ খ্রি. বনানীবাড়ি, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন