আমরা ঘোরাই মিলের চাকা
ক্ষেত খামারে খাটি,
সামান্য ভুল তাতেই মালিক
দেয় কষে চড়-চাটি।
মজুরি পাই অল্প টাকা
সারা বছর পকেট ফাঁকা
পরের কাজে ব্যস্ত থাকি
জীবন করে মাটি।
তবু কারো পাইনে যে মন
অপরাধীর মতো-
হেট করে রই মাথা, মনে
প্রশ্ন আসে কতো।
ইচ্ছে করে দাঁড়াই ঘুরে
কঠিন প্রতিবাদের সুরে
অনিয়মের শিকল ভেঙে
সরল পথে হাঁটি।
২৬.৪.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন