আমি চঞ্চল চঞ্চল
দেশের কাজে খাটাই মেধা
দৃপ্ত সাহস বল।
দুর্নীতিকে ভেঙেচুরে
ফেলি ছুড়ে অনেক দূরে
তেপান্তরে পাঠাই যত
জ্বরা অমঙ্গল।
সদায় ন্যায়ের পথে চলি
সত্য উচিত কথা বলি
অনিয়মে আঘাত হানে
আমার বাহুবল।
অনাহারী মানুষ পেলে
খাওয়ায় তাকে আমি ছেলে
কষ্টেভরা মানুষ ডেকে
মোছাই চোখের জল।
১৪.৪.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন