মঙ্গলবার, ৩১ মে, ২০১১

পথ দেখিয়ে দাও

সহজ সরল জীবন চলার পথ দেখিয়ে দাও
হে খোদা পথ দেখিয়ে দাও;
যে পথ তোমার মনোনীত সেই পথে চলাও

তোমার বাণী কোরানখানি
দূর করে দেয় হানাহানি
সবুজ-শ্যামল বসুন্ধরা দাও আমাকে দাও

প্রদীপ জালো, সকল কালো-
মন্দ সরে আসুক ভালো
তোমার প্রিয় নুরের আলো হৃদয়ে জ্বালাও
২৭.৪.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন