মঙ্গলবার, ৩১ মে, ২০১১

রসিক মশা

রসিক মশা কানের গোড়ায়
গান করে,
সারা বাড়ি ঘুরে ঘুরে
রান করে

আলমারি খাট সোফার তলায়
বাস করে,
পচা কাদায় বাচ্চা-ডিমের
চাষ করে

লোকের গায়ে উড়ে উড়ে
ঠুল মারে,
খিদের চোটে সুযোগ বুঝে
হুল মারে

খোকা-খুকুর নরম গালে
চুম মারে,
ভরা পেটে সারাটা দিন
ঘুম মারে
০৪.০২.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন