বুধবার, ১ জুন, ২০১১

সুরা বাকারা : রুকু-৭

রুকু-৭
৬০.
যখন মুসা তার কাওমের জন্য চেলো পানি
খোদা বলেন ‘উঁচু করো তোমার লাঠি খানি
ওই পাথরের ওপরে ঘা বসাও সোজা হয়ে
সাথে সাথে বারোখানা ঝরনা গেলো বয়ে

স্বচ্ছ পানির ছুটলো ধারা কঠিন পাথর সেঁচে
সব গোত্রের মানুষ পৃথক জায়গা নিলো বেছে
খোদার দেয়া রিজিকগুলো তোমরা করো ভোগ
ফেতনা ফাসাদ সৃষ্টি করে নিয়ো না দুর্ভোগ

৬১.
তোমরা যখন বলেছিলে মুসা নবীর সাথে
একই রকম খানাপিনে ভাল্লাগে না পাতে
তোমার রবের কাছে আবার নতুন করে যাচো
শাকসবজি আলু পেঁয়াজ ডাল তেল গম মাছও

জমিন থেকে এসব দিলে খেতে মজা ভারি
একই সাথে দিতে হবে সব তরিতরকারি

মুসা বলেন ‘ভালো থুয়ে খারাপ জিনিস চাও?
তোমরা তবে অন্য কোনো শহর হাটে যাও
ঘরবসতি গড়ে তুলে সেথায় করো বাস
ওসব জিনিস খাওয়া দাওয়ার নাও করে অভ্যাস

খোদার থেকে মুখ ফিরিয়ে নিলো সকলজনা
তাদের ওপর নেমে এলো গজব ও লাঞ্ছনা
খোদার আয়াত মানলো না আর চিনলো না সে ধন
করলো তারা শরিয়তের সব সীমা লঙ্ঘন

নবীর ওপর ছুড়লো তারা খুনখারাবির কষা
অবাধ্যতার জন্য নেমে এলো করুণ দশা
(০৫.৮.০৯ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন