বুধবার, ১ জুন, ২০১১

সুরা বাকারা : রুকু-৮

রুকু-৮
৬২.
নিশ্চিতভাবে সব জেনে শুনে রাখো
ভয়-ভীতি দুখ ঝেড়ে আল্লাকে ডাকো
বিশ্বাস আনো যদি নবীজির পরে
রও সাবী-ইহুদি বা খ্রিস্টান ঘরে

যেইখানো থাকো আর যেইখানে বাস
আল্লা’র প্রতি যদি থাকে বিশ্বাস
আমলের সাথে নেক কাজ করে নিস
আল্লার কাছ থেকে আছে বখশিস

৬৩.
ওই সময়ের কথা দ্যাখো একটু স্মরণ করে
তোমাদেরই ওপর খোদা পাহাড় তুলে ধরে
বলেছিলেন ফেলে দেবো বাঁচতে যদি চাও
মানবে আমার দেয়া বিধান জলদি শপথ নাও

আর যে কিতাব দিচ্ছি আমি ধরো কঠিন হাতে
জীবন চালাও তেমনি যেসব হুকুম আছে তাতে
এমনিভাবেই চলো খোদার মতে
আশা করি থাকবে সঠিক পথে

৬৪.
তোমরা তবু সব ওয়াদা ভঙ্গ করে গেলে
নিজের মতে চললে খোদার দেয়া বিধান ফেলে
নাইবা যদি আল্লাহ তা’লার থাকতো রহমত
তোমরা কবেই ধ্বংস হয়ে যেতে গো আলবত

তোমাদেরই গোষ্ঠীপালার এমন আছে কী দান
তারা সবাই ভঙ্গ করে শনিবারের বিধান
বুঝেও তারা বোঝে না রে বিবেক হারা ফাজিল
তাদের ওপর আল্লা’ তা’লার হলো গজব নাজিল।

বানর হয়ে গেলো তারা ইচ্ছে সবই তাঁর
তাদের ওপর পড়তে থাকে ঘৃণা ও ধিক্কার

৬৬.
তাদের কঠিন এই পরিণাম উদাহরণ এক বেশ
মুত্তাকিদের জন্য এটা মহান উপদেশ

৬৭.
মুসা যখন তার কাওমের লোকজনকে ডেকে
বলে দিলেন জবাই করো একটা গাভী দেখে
এটা হলো খোদার হুকুম করতে হবে তামিল
নইলে হবে এক্কেবারে অবাধ্যতার শামিল

বললো তারা রেগেমেগে ঠাট্টা করো নাকি
যখন তখন যা বলা যায় হয়ে ওঠে তা কি?
মুসা বলেন আমি সদাই সত্য কথা কই
জাহিল মানুষ নই

৬৮.
অবশেষে বললো তারা গাভী জবাই নিয়ে
কেমন গাভী বিস্তারিত দাও তবে বাতলিয়ে
গাভীর বয়স, কী বিবরণ কেমন তাজা মোটা
বলতে হবে গোটা

মুসা বলেন আল্লা’ তা’লার এমন আদেশ হয়
আধা বয়স হলেই হবে, বুড়ি-বাছুর নয়
আদেশ করো পালন
হুকুম করো লালন

তারা আবার প্রশ্ন করে গাভীর কী রঙ হবে
জবাই দেবো কেমন করে কোথায় কখন কবে?

আল্লাহ বলেন হলদে গাঢ় রঙের গাভী চাই
তাবত মানুষ দেখে যেন খুশি হয়ে যায়

৭০.
দ্বন্দ্ব-দ্বিধায় পড়ে তারা ফের মুসাকে বলে
গাভীর ধরন নিয়ে আছি ভ্যাগাচ্যাকার কলে
নির্দিষ্ট করতে গাভী কী পথ নেয়া যায়
আল্লাকে কও আমরা সাবাই আছি সমস্যায়

৭১.
আল্লাহ বলেন যেই গাভীটা যায় না চাষে-হালে
কোনো রকম কাজ করেনি তার জীবনের কালে
এক্কেবারে নিখুঁত গাভী দাগ-ফোঁড়া নেই গায়
এমন গাভী খুঁজে খুঁজে জবাই করা যায়

এতক্ষণে ভেঙে চুরে বুঝলো শেষে সবাই
ঠিক সেরকম গাভী এনে করে দিলো জবাই
তারা এটা চাচ্ছিলো না করলো মতের বাইরে
এটাই বোঝা যায়রে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন