শনিবার, ৭ মে, ২০১১

ছুটে আয়


আয় ওরে ছুটে আয়
কোটি ভাই ভগ্নি,
সবখানে জ্বেলে দেবো
সুনীতির অগ্নি

মুখ খুলে হককথা
সবখানে বলবো,
অন্যায় ও জুলুমকে
দুই পায়ে দলবো

সোনা রূপা কাঞ্চন
মিছে হেম হিরে,
লোভ ছেড়ে আয় তোরা
খাঁটি পথে ফিরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন